কিডেল প্লেস (Kiddleplace)-এ আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে। তবে কোনো কারণে আপনি যদি আপনার অর্ডারে সন্তুষ্ট না হন, তবে আমাদের ‘রিপ্লেসমেন্ট গ্যারান্টি’ সুবিধা রয়েছে। আমরা আপনার কেনা পণ্যটি পরিবর্তন করে দেব যদি:
আপনি যা অর্ডার করেছিলেন তার পরিবর্তে ভুল পণ্য পেয়ে থাকেন।
পণ্যটিতে কোনো ধরণের ম্যানুফ্যাকচারিং ত্রুটি বা সমস্যা থাকে।
রিপ্লেসমেন্টের নিয়মাবলী:
১. পণ্যটি হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে ৭ দিনের মধ্যে আমাদের কল করে অথবা info@kiddleplace.com এই ইমেইলে জানিয়ে দিন।
২. ফেরত দেওয়ার সময় পণ্যটি অবশ্যই অব্যবহৃত এবং পরিষ্কার অবস্থায় থাকতে হবে। অরিজিনাল ট্যাগ এবং প্যাকেজিং অক্ষত থাকতে হবে।
৩. কিডেল প্লেস টিম পণ্যটি যাচাই-বাছাই করার পর রিপ্লেসমেন্ট কার্যক্রম শুরু করবে।
৪. যদি পণ্যটি গ্রাহকের অসাবধানতায় ক্ষতিগ্রস্ত হয় (যেমন: পুড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া বা নষ্ট করা), তবে সেটি রিপ্লেসমেন্ট পলিসির আওতাভুক্ত হবে না।
হ্যান্ড-টু-হ্যান্ড এক্সচেঞ্জ সুবিধা:
পণ্য পরিবর্তন বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে নতুন পণ্যটি আপনার কাছে পাঠিয়ে দিই। কুরিয়ার ম্যান যখন আপনার কাছে নতুন পণ্যটি নিয়ে যাবে, আপনি তখনই পুরাতন পণ্যটি তার কাছে বুঝিয়ে দেবেন। অর্থাৎ, এক হাতে নতুন পণ্য নেবেন এবং অন্য হাতে পুরাতন পণ্যটি ফেরত দেবেন। এতে করে আপনার পণ্য পাঠানোর আলাদা কোনো ঝামেলা পোহাতে হবে না।
